সংস্কার হলো রাস্তা, কমলো জনদুর্ভোগ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩২

অবশেষে রাস্তাটি সংস্কার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন  ঢাকা-আড়াইহাজার সড়কের আড়াইহাজার থেকে মদনপুর পর্যন্ত রাস্তাটির ছিল করুণ অবস্থা। ভাঙাচোরা ৩০ মিনিটের রাস্তা পার হতে ঘণ্টার পর ঘণ্টা  লেগে যেত। জনগণের এতদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। সেই রাস্তা এখন চকচকে, মসৃণ। চলাচলে একটুও ঝাঁকি লাগে না। এই রাস্তাটি দিয়ে ঢাকা-আড়াইহাজার, বিশনন্দী ফেরীঘাট ও গোপালদী বাজারে বাসসহ প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। দুই থেকে আড়াই বছর যাবত্ ছিল রাস্তাটি ভাঙা। রাস্তাটি সংস্কার হওয়ায়  মানুষের কষ্ট দূর  হয়েছে । মানুষ এখন সহজেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে পারছে। এই সড়কের মধ্যে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, বন্দর ও সোনারগাঁও উপজেলার অংশ রয়েছে।