সবার জন্য উন্মুক্ত হবে ইউটিউব অরিজিনালস

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:০৪

প্রিমিয়াম ইউজার’রা বিজ্ঞানপন ছাড়া উপভোগ করতে পারবেন কিন্তু ফ্রি ইউজারদের বিজ্ঞাপনের সাথে ইউটিউব অরিজিনালস দেখতে হবে। আগামী  ২৪ সেপ্টেম্বরের পূর্বে রিলিজ হওয়া ইউটিউব অরিজিনালস শুধু প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য এক্সক্লুসিভ থাকবে, কিন্তু এর পরের রিলিজগুলো সকলের জন্য উন্মুক্ত হবে। যেভাবে ইউটিউবে রেগুলার ভিডিও দেখেন, সে অনুসারে বিজ্ঞাপনের সাথে ইউটিউব অরিজিনালসগুলো উপভোগ করা যাবে।

তবে প্রিমিয়াম ইউজার’রা আরো কিছু বেশি সুযোগ সুবিধা পাবে, তারা কিছু প্রিমিয়াম ফুটেজ দেখার জন্য আক্সেস পাবেন যেগুলো ফ্রি ইউজারগণ দেখতে পাবেন না।

অনেকেই রয়েছেন যারা ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার সামর্থ্য নেই বা এতে টাকা ব্যয় করা অনেকের কাছে অযৌক্তিক ও মনে হতে পারে। বাংলাদেশের জন্য এখনো ইউটিউব প্রিমিয়াম লভ্য নেই, তবে ইউজ করতে চাইলে আপনাকে ভিপিএন ইউজ করে কাজ করতে হবে। যাইহোক, এখন থেকে অরিজিনালস শো গুলো ফ্রি ইউজার’রা উপভোগ করতে পারবে, যেটা খুব ভালো ব্যাপার। আর প্রিমিয়াম সাবসক্রিপশন সিস্টেম আগের মতো করেই চলবে; আপনি পাবেন অ্যাডস ফ্রি ভিডিও, অফলাইন প্লেব্যাক সুবিধা, ইউটিউব মিউজিক আক্সেস, এতে আপনাকে মাসে চার্জ গুণতে হবে।