লর্ডস টেস্টের পঞ্চম দিনে আর মাঠে নামা সম্ভব হয়নি স্টিভেন স্মিথের। তবে লর্ডসের পঞ্চম দিনে ১০ জন নিয়ে খেলতে হয়নি অস্ট্রেলিয়াকে। টেস্ট ইতিহাসের প্রথম বদলি ক্রিকেটার হিসেবে গতকাল একাদশে রাখা হয়েছিল মার্নাস লাবুশানেকে।
গত ১৯ জুলাই আইসিসি নতুন এক আইন জারি করে জানিয়েছে, মাথায় আঘাত পাওয়া ক্রিকেটারের বদলি নামানো যাবে। এই নিয়মে প্রথম সুবিধা পেয়েছে অস্ট্রেলিয়া দল। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আগের রাতে মেডিক্যাল স্টাফরা স্টিভকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিল। আজ (গতকাল) সকালে জানা গেলো, ঘুমটা ভালো হলেও ওঠার পর থেকে একটু মাথা ব্যথার সঙ্গে ঝিমুনিও হচ্ছে।’
পঞ্চম দিনে লাঞ্চের আগে নতুন করে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। চার উইকেটে তাদের সংগ্রহ ছিল ১৫৭ রান।
