চলছে প্রথম বিভাগ ফুটবল খেলোয়াড় দলবদল

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:২৪

দুই দিন আগে শুরু হয়েছে প্রথম বিভাগ ফুটবল লিগের খেলোয়াড় দলবদল। কিন্তু এখনও কোনো খেলোয়াড় রেজিস্ট্রেশন হয়নি বলে বাফুফে জানিয়েছে। ঈদের ছুটির কারণে এখনও অনেক ক্লাব বাফুফেতে আসছে না। তবে দলবদল চলবে ২৫ আগষ্ট পর্যন্ত। এরই মধ্যে ১৩ দলের খেলোয়াড় রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। এবার লিগ শুরু হবে সেপ্টেম্বর। সেটা হতে পারে ৭ কিংবা ১০ সেপ্টেম্বর। খেলা হবে কমলাপুর স্টেডিয়ামে। ১৩ দল নিয়ে সিঙ্গেল লিগ পদ্ধতির খেলা হবে। চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল উঠবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে আর একটি দল অবনমন হয়ে যাবে।