ব্র্যাক ব্যাংক লিমিটেড এখন লাইফ ইনস্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব বাংলাদেশ লিমিটেডের বিমা প্রিমিয়াম সংগ্রহ করবে। এ লক্ষ্যে সম্প্রতি ব্র্যাক ব্যাংকের করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান এবং এলআইসির ব্যবস্থাপনা পরিচালক অরূপ দাসগুপ্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এক চুক্তিতে সই করেন
০০০
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ডস ও ডিজিটাল ব্যাংকিং প্রধান আহসান উল্লাহ চৌধুরী এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলারস (আইইউএস) বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি সম্পাদন করেন। এর অধীনে আইইউএস শিক্ষার্থীরা কোনো অ্যাকাউন্ট বা কার্ড ছাড়াই টিউশন ফি পরিশোধসহ ইবিএল ড্রপবক্সের বিভিন্ন সেবা উপভোগ করবেন। একই সঙ্গে ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারীর জন্য থাকবে ইবিএল পে-রোল ব্যাংকিং সুবিধা
০০
ওয়ান ব্যাংক লিমিটেড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কালেকশন এবং পেমেন্ট সলিউশনের ব্যবস্থা করবে। এলক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এস.এম.জিয়াউল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন
০০
মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চতুর্থ বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান এমপি। সভায় কোম্পানির পরিচালক মো. ইয়াসিন আলী, আদিল ইসলামসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন
