পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ২৩:৪৪

মন্ত্রিসভায় রদবদলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এর আগে সন্ধ্যায় বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার শপথগ্রহণের পরই নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রিসভায় এই রদবদল ও সম্প্রসারণের মধ্য দিয়ে বিএনপি সরকারের ছয় মাস পূর্তির সময় নতুন করে কয়েকজন নেতা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছেন।

 
ইত্তেফাক/এসএ