ইসলামী ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:৪৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান ১৪ আগস্ট ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. কাজী শহীদুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাইরেক্টর প্রফেসর মো. কামাল উদ্দিন, পিএইচডি, মো. জয়নাল আবেদীন ও সৈয়দ আবু আসাদ।