দুই পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:৪৪

ঈদুল আজহায় টানা ৯ দিন বন্ধের পর গতকাল রবিবার প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ৬০ পয়েন্ট। ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিউচুয়াল ফান্ডের শেয়ার দর। অবশ্য লেনদেন হয়েছে ৩৫০ কোটি টাকার কম।

গতকাল ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির ৯ কোটি ৬ লাখ ১৭ হাজার ৩৩৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩২৩ কোটি ৭০ লাখ ৮ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৯১ কোটি টাকা কম। বাজার বিশ্লেষণে দেখা যায় গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ৫২১৬ দশমিক ৫৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৮৪১ দশমিক ৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১১৯৭ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, খুলনা পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, বীকন ফার্মা, মুন্নু সিরামিক্স, কপারটেক, গ্লোবাল ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, ফরচুন সুজ ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, এসিআই ফর্মুলেশন, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসিআই, গ্লোবাল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও লিব্রা ইনফিউশন।

অন্যদিকে, দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ভিএফএস থ্রেড, ঢাকা ডাইং, ফারইস্ট ফাইন্যান্স, বীচ হ্যাচারি, হামিদ ফেব্রিক্স, সোনারগাঁ টেক্সটাইল, ইন্টারন্যাশনাল লিজিং, তুংহাই নিটিং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার লিজিং।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল ১৫ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৫৭ পয়েন্টে। গতকাল সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।