গাজীপুরে নবসৃষ্ট ৬৩ বিজিবি ব্যাটালিয়নের জন্য ১০ প্লাটুন বিজিবি সদস্য পদায়ন করা হয়েছে। সম্প্রতি গাজীপুর, নরসিংদী এবং মানিকগঞ্জ জেলার জন্য ৬৩ বিজিবি ব্যাটালিয়ন সৃষ্টি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ নভেম্বর এর উদ্বোধন করেছেন। এ ব্যাটালিয়নের সদর দপ্তর গাজীপুর জেলায়। ব্যাটালিয়নের নিজস্ব জনবল হিসেবে ১০ প্লাটুন বিজিবি গাজীপুর জেলায় আগমন করেছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কাজে বিজিবি নিযুক্তির বিষয়টি পরবর্তীতে জানানো হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, জেলায় বিজিবি সদস্যদের পদায়নে আইন-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যদেরও দেখা গেছে।
