২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতেন গিয়েই ইতিহাস গড়ে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় টাইগাররা। তবে সিরিজের শেষটা ভালো হয়নি। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
দ্রুত শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ দলের সামনে এখন তিন দিনের বিশ্রাম। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মজার জবাব দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সংবাদ সম্মেলনে শান্তকে জিজ্ঞেস করা হয়েছিল, বাকি তিন দিন কী করবেন তারা। মজার ছলে শান্তর বলেন, ‘ঘুমাবো, শুয়ে থাকবো।’
দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই একশর নিচে অলআউট হয়েছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সে কোনো অজুহাত দাঁড় করাতে চান না শান্ত। তিনি বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করিনি, কোনো অজুহাত নেই। ওরা খুব ভালো বোলিং করেছে। সামনে এগোতে হলে আমাদের কিছু টেকনিক্যাল জায়গায় উন্নতি করতে হবে।’
টাইগার অধিনায়ক আরও বলেন, ‘এখানে আমরা ২৩ বছর পরে এসেছি। এমন কন্ডিশনে এই বোলিং আক্রমণের বিরুদ্ধে এত বছর পর খেলা সহজ নয়। যদি আমরা নিয়মিত আসতে পারতাম তাহলে খেলোয়াড়রা মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারতো।’

