নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি এলাকার শীতলক্ষ্যা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজাউল ইসলাম জানান, বানিয়াদি এলাকার শীতলক্ষ্যা নদীতে এক জেলে মাছ ধরার সময় বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এসআই আরো জানান, লাশটি গলিত থাকায় বয়স বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, এই অজ্ঞাত ব্যক্তিকে হত্যার পর বস্তাবন্দি করে শীতলক্ষ্যা নদীতে ফেলে রেখে গেছে।
