সুজানগরে যানচালকদের অতিরিক্ত ভাড়া আদায়

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:২৬

সুজানগরের বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে ঈদ বকশিশের নামে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় অব্যাহত রয়েছে। এ নিয়ে যাত্রী এবং যানবাহনের চালকদের মধ্যে প্রতিদিনই বচসা হচ্ছে। বিশেষ করে উপজেলার বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালকরা মাত্রাতিরিক্ত এই ভাড়া আদায় করছেন।

উপজেলার ক্ষেতুপাড়া গ্রামের অটোরিকশা যাত্রী নজরুল ইসলাম জানান, সুজানগর-বোনকোলা রুটের ভাড়া যাত্রীপ্রতি ৩০ টাকা হলেও এখনো ঈদ বকশিশের নাম করে যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা।

চিনাখড়া-সুজানগর এবং কাদোয়া-চিনাখড়া রুটেও একইভাবে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে ভুক্তভোগী যাত্রী আব্দুস সবুর জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত্ দেবনাথ বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট তথ্য পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।