খ্রীস্টান ধর্মাবলম্বীদের সাথে কালীগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৫

আসন্ন বড়দিন উপলক্ষে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সাথে গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়ার সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) রাজিব চক্রবর্তীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফাদার উজ্জল লিনুস রোজারিও, দিলীপ কস্তা, মুকুল গমেজ, বেবি মার্কোস গমেজ, ডেনিস ডি কস্তা, বাবলু রোজারিও, সাগর রোজারিও, শোমেন ডি কস্তা, নিলয় রোজারিও, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ। এ সময় উপজেলার তুমুলিয়া, রাঙ্গামাটিয়া, দড়িপাড়া, নাগরী, মঠবাড়িসহ  ৬টি খ্রীস্টান ধর্মপল্লীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।