উপজেলার সেজিয়া গ্রামে শনিবার রাতে নেশাগ্রস্ত স্বামীর অস্ত্রের আঘাতে তার স্ত্রী খুন হন।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নেপা ইউপির সেজিয়া উত্তরপাড়ার নেশাগ্রস্ত আব্দুল কুদ্দুস তার স্ত্রী চার সন্তানের জননী ফিরোজা খাতুনকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এলাকাবাসী জানায়, শনিবার রাতে ফিরোজা খাতুন ঘরে ঘুমিয়েছিল। এ সময় নেশাগ্রস্ত আব্দুল কুদ্দুস দা দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে আটক করে মহেশপুর থানায় পাঠানো হয়েছে।
