২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৭:০৩

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে। এর আগে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর পরিকল্পনা করা হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৪ আগস্ট) পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়েছে।

পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে মার্চে পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা চলছিল। শিক্ষা বিভাগের কর্মকর্তারাও মার্চের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরুর সম্ভাবনার কথা জানিয়েছিলেন। এবার সেই সময়সূচিই চূড়ান্ত করা হলো।

এর ফলে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারির পরিবর্তে মার্চে শুরু হচ্ছে। অনুমোদিত সময়সূচি অনুযায়ী আগামী ১৪ মার্চ থেকে পরীক্ষা নেওয়া হবে।

ইত্তেফাক/এসএ