কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী আ. ওয়াদুদকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনোয়ার হোসেন শনিবার রাতে তাকে জেল-জরিমানা প্রদান করেন।
