মাধবপুরের তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় আবারও ৩ লক্ষাধিক টাকার ভারতীয় চাপাতা আটক করেছে বিজিবি।
তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. সারোয়ার জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে সুরমা চাবাগান এলাকা থেকে রবিবার ভোরে পিকাপভ্যানে করে পাচারকালে ১০ হাজার ৫৪ কেজি ভারতীয় চাপাতা আটক করা হয়েছে। যার মূল্য ৩ লাখ ১৭ হাজার টাকা। পাচারকারীকে আটক করা যায়নি এবং পিকাপভ্যানটিও জব্দ করা হয়নি।
সম্প্রতি তেলিয়াপাড়া ও সাতছড়ি ক্যাম্পের বিজিবি সদস্যরা একাধিকবার বিপুল পরিমাণ ভারতীয় চাপাতা আটক করেছে।
