হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৩২

জেলার আনোয়ারা এলাকায় লোকালয়ে বন্য হাতির আক্রমণে আবু তালেব বেলাল (৬৮) নামে এক ব্যক্তি মারা গেছে। গতকাল রবিবার সকালে তৈলারদ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবু তালেব স্থানীয় ওলা মিয়ার পুত্র।

চমেক হাসপাতালের ফাঁড়ি পুলিশ জানায়, বেলাল মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণের শিকার হয়। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে মারা যায়।