বেগমগঞ্জে দণ্ডাদেশপ্রাপ্ত ১০ আসামিসহ গ্রেফতার ২৮

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৩৬

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত ১০ আসামি ও নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত ১৮ জনসহ ২৮ জনকে গ্রেফতার করে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত দণ্ডপ্রাপ্ত আসামি ও বিভিন্ন মামলার আসামিরা দীর্ঘদিন পলাতক থেকে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা করে আসছে। বেগমগঞ্জকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।