গোবিন্দগঞ্জে ছোটো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড়ো ভাই ইসমাইল হোসেন নিহত হয়েছে। তিনি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান, শনিবার রাতে ইসমাইল হোসেন ছোটো ভাই ইসরাইল ও তার স্ত্রীর মধ্যে চলা বিবাদ নিরসনের জন্য একটি পারিবারিক সালিশের আয়োজন করে। সালিশে পক্ষপাতের অভিযোগে রাত সাড়ে ১২টার দিকে ইসরাইল বড়ো ভাই ইসমাইল হোসেনকে ধারালো অস্ত্রে উপর্যুপরি আঘাত করতে থাকে। তাত্ক্ষণিক পরিবারের লোকজন ইসমাইলকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানেই চিকিত্সাধীন অবস্থায় রবিবার সকালে ইসমাইল মারা যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ইসরাইল হোসেনকে আটকের চেষ্টা চলছে।
