জামালপুরের ইসলামপুরের নিখোঁজ রাজিব (১১) নামের এক শিক্ষার্থী ৯দিনেও খোঁজ মেলেনি। গত সোমবার (১৭ আগস্ট) উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনার চর গ্রামের নানি বাড়ি থেকে গোয়ালের চর ইউনিয়নের সভার চর জসিবাড়ী মাদ্রাসায় যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
মাদ্রাসা হিফজ বিভাগের শিক্ষার্থী নিখোঁজ রাজিব গোয়ালের চর ইউনিয়নের কাছিমার চর গ্রামের ইয়াকুবের পুত্র। বিগত এক বছর থেকে ওই মাদ্রাসায় অধ্যায়নরত রয়েছে রাজিব বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের ঘটনায় ইসলামপুর থানার ২১ আগস্ট সাধারণ ডায়েরি করা হয়েছে। একমাত্র ছেলের কোন সন্ধান না পেয়ে তার বাবা ও মা এখন পাগল প্রায়।
নিখোঁজ ছাত্র রাজিবের বাবা ইয়াকুব জানান, গত ১৭ আগস্ট বেলা এগারো টার দিকে চিনার চর নানী বাড়ি থেকে পায়ে হেঁটে মাদ্রাসার আসার পথে হারিয়ে যায়। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন এলাকায় খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, থানায় সাধারণ ডায়েরী করার পর নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে উদ্ধারের জন্য পুলিশের টিম কাজ করেছেন।

