গাজীপুরে কর্মজীবী নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৬

গাজীপুরে কর্মজীবী নারী ‘মর্যাদাপূর্ণ জীবন যাত্রায়- বর্জ্য ও পয়ঃনিষ্কাশন কর্মীদের আর্থ-সামাজিক ক্ষমতায়ন’ বিষয়ক এক কর্মশালা বৃহস্পতিবার সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. সৈয়দ মঞ্জুরুল হক। ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে এবং প্রাকটিক্যাল একশন এর সহযোগিতায় কর্মজীবী নারী সংগঠনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্মজীবী নারী সংগঠনের প্রজেক্ট কো-অর্ডিনেটর উত্তম কুমার সরকার। বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের নারী কাউন্সিলর এড. আয়েশা আক্তার, নূরুন্নাহার বেগম, প্রাকটিকেল একশন এর স্পেশালিস্ট মাকফিন ফারাহ্ ও মুক্তিযোদ্ধা হাতেম আলী। কর্মশালায় সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত নারী পরিচ্ছন্নতাকর্মী অংশ গ্রহণ করেন। 

উল্লেখ্য, কর্মজীবী নারী সংগঠনটি ১৯৯১ সাল থেকে বাংলাদেশের নারী শ্রমিকদের আইনগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে।