শান্তিগঞ্জে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৮:৪৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিগঞ্জ সাব-জোনাল অফিসের ১ ও ২ নম্বর ফিডারের সিস্টেম উন্নয়নকাজের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় শান্তিগঞ্জ বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, শান্তিগঞ্জ থানা ও ফায়ার সার্ভিস স্টেশন, সুলতানপুর, ডুংরিয়া, শিবপুর, জয়কলস, নোয়াগাঁও, ডুংরিয়া আগার পয়েন্ট ও উজানীগাঁওসহ ১ ও ২ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

নির্ধারিত কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস।

ইত্তেফাক/এসজে