১০ ডিসেম্বরের পর গণজোয়ার, পালানোর রাস্তা পাবেন না:রব

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:৩৬

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমরা নির্বাচনে যাবো। এতদিন তো মনোনয়ন নিয়ে ব্যস্ত ছিলাম। ১০ ডিসেম্বরের পর দেশে গণজোয়ার সৃষ্টি হবে। তখন আপনারা (ক্ষমতাসীনরা) পালানোরও রাস্তা পাবেন না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ‘জেএসডির নির্বাচনী ইশতেহার ঘোষণা’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রব বলেন, তারা মনে করেছে তড়িঘড়ি করে নির্বাচন দিলে ২০১৪ সালের মতো আমরা নির্বাচনে যাবো না। কিন্তু আমরা নির্বাচনে যাওয়ার ঘোষণা  দেওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে।  সংবাদ সম্মেলনে জেএস?ডির ইশতেহার ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক আব্দুল মা?লেক রতন।