খুলনায় ধর্ষণ মামলায় কর কমিশনারের ছেলে শিঞ্জন রায় রিমান্ডে

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৫৩

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তার সহপাঠী শিঞ্জন রায়কে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহিদুল ইসলাম শুনানি শেষে গতকাল রবিবার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার নগরীর সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার শিঞ্জন রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা এসআই মো. তৌহিদুর রহমান পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে গতকাল রবিবার আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। শিঞ্জন রায় খুলনার কর কমিশনার প্রশান্ত রায়ের ছেলে।

ধর্ষণের শিকার ঐ ছাত্রীর অভিযোগ, নগরীর সোনাডাঙ্গাস্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির এলএলবিতে তিনি ও শিঞ্জন রায় একসঙ্গে পড়াশুনা করেন। এক বছর আগে শিঞ্জন রায় তা?কে প্রেমের প্রস্তাব দেন। এরপর বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার ভাড়া বাসাসহ বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। তিনি এখন অন্তঃসত্ত্বা।

এদিকে কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে শিঞ্জন রায়কে গত বুধবার অন্য মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার খবরে ঐ ছাত্রী গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার ১৬ নম্বর রোডে গিয়ে শিঞ্জন রায়ের দেখা পান। এ সময় তাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তাকে সেখান থেকে জোর ক?রে ইজিবাইকে তুলে দিতে গেলে বিষয়টি স্থানীয়দের নজ?রে আসে। এ খবর পুলিশের কাছে পৌঁছালে তাদের দুজনকেই সোনাডাঙ্গা মডেল থানায় নিয়ে আসা হয়। এদিকে নগরীর টুটপাড়া মহিরখালপাড় এলাকায় সাত বছরের শিশু ধর্ষণের আসামিকে গত তিনদিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকি ধর্ষকের পরিচয়ও বের করা যায়নি।