র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের দেশত্যাগ নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন তা প্রত্যাহার করে নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার মহাপরিচালক বরাবর দেওয়া এক চিঠিতে জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের দ্রুত পরিবর্তিত পরিস্থিতিতে, প্রজাতন্ত্রের একজন গুরুত্বপূর্ণ ও বুদ্ধিমান কর্মচারী হিসাবে আপনি (র্যাব মহাপরিচালক) দলীয় ক্যাডারের মনোভাব পরিহার করে, জনগণের প্রকৃত সেবক পুলিশ কর্মকর্তার দায়িত্বে জনগণকে অহেতুক গায়েবি মামলাসহ বিভিন্ন হয়রানি থেকে রক্ষা করবেন। ভুলবোঝাবুঝি নিরসনকল্পে আমি আমার পূর্বের বক্তব্য প্রত্যাহার করছি। সময় করে একদিন ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার পরিদর্শনের জন্য র্যাব মহাপরিচালককে আমন্ত্রণ জানান তিনি।
