সাঁথিয়ায় গণপিটুনিতে দুই জন নিহত

৭০০ জনকে আসামি করে মামলা

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ০০:০১

পাবনার সাঁথিয়ায় ডাকাতি করে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ছোন্দহ গ্রামে পাউবোর নিষ্কাশন ক্যানেলে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও একটি শাটারগান উদ্ধার করে। পুলিশের দাবি—নিহতরা চরমপন্থি সর্বহারা দলের সক্রিয় সদস্য ছিল। নিহতরা হলেন—উপজেলার জোড়গাছা গ্রামের আবদুস ছাত্তারের ছেলে শাহীন ওরফে হলকা শাহীন (৪৫) ও উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পিরাহাটি গ্রামের মৃত ইমান আলীর ছেলে কানা আব্দুল্লাহ (৩৫)। এ ঘটনায় থানায় দুইটি মামলায় প্রায় ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

এলাকাবাসী ও থানাসূত্রে জানা যায়, গত শুক্রবার মধ্যরাতে চার জন চরমপন্থি সদস্য উপজেলার ছোন্দহ ক্যানেলপাড়া গ্রামের সিদ্দিকের বাড়ি থেকে ডাকাতি করে যাওয়ার সময় তাদের চিত্কারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা আত্মরক্ষার্থে ক্যানেলের পানিতে ঝাঁপ দেয়। ক্যানালে কচুরিপানার মধ্য থেকে দুই জনকে ধরে গণপিটুনি দেয় জনতা। গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের পাবনা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক উভয়কে মৃত ঘোষণা করেন।