ডিএমপির চার পুলিশ পরিদর্শক বদলি-পদায়ন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে একজনকে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামানকে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) সালাহ উদ্দিন কাদেরকে রমনা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

পল্টন থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. নূরুল ইসলামকে আদাবর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে তেজগাঁও থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিমকে উত্তরা-পশ্চিম থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

দাপ্তরিক আদেশের অনুলিপি অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনারসহ ডিএমপির সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/এসএ