ফ্রান্সে মূল দাবি মানলেও বিক্ষোভ থামছে না

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:৪৭

ফ্রান্সে প্রেসিডেন্ট ম্যাক্রঁর সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করার মূল দাবি মেনে নিলেও বিক্ষোভ থামছে না। গতকাল বৃহস্পতিবারও দেশটিতে বিক্ষোভ হয়েছে। কাল শনিবারের বিক্ষোভে বড় ধরনের সহিংসতার আশংকা করছে সরকার। গতকাল তরুণরা রাস্তায় নেমে আসে এবং শিক্ষাখাত সংস্কারের দাবি জানায়। বিভিন্ন শহরের স্কুলে বিক্ষোভ হয়েছে। এই সময় ১৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত কিছুদিনের বিক্ষোভে রাষ্ট্রীয় সম্পদের অনেক ক্ষতি হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। -বিবিসি