সুপ্রিয় বন্ধুরা তোমরা ভালোভাবে অধ্যায়গুলো পড়বে।
১। রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা কে ?
(ক) মাওলানা মতিউর রহমান নিজামী
(খ) অধ্যাপক গোলাম আযম (গ) দেলোয়ার হোসাইন সাঈদী
(ঘ) মাওলানা এ কে এম ইউসুফ।
২। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল কোনটি ?
(ক) জাগ্রতপার্টি (খ) বাংলাপার্টি
(গ) জামায়াতে ইসলামি (ঘ) ন্যাপ বাংলাদেশ।
৩। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শান্তি কমিটির মূল কাজ ছিল কোনটি?
(ক) মুক্তিযোদ্ধাদের পক্ষে সমর্থন আদায়
(খ) পাকিস্তানিবাহিনীকে পথ চিনিয়ে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া (গ) মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান (ঘ) পাকিস্তানি বাহিনীর বর্বরতা বিশ্ববাসীকে জানানো ।
৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত অনুষ্ঠানের মধ্যে ছিল-
(i) চরমপত্র (ii) বজ্রকণ্ঠ
(iii) ওরা এগারোজন।
নিচের কোনটি সঠিক
(ক) (i) খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii ।
৫। কোন সম্প্রদায় পাকিস্তানি হানাদারদের নির্বিচারে হত্যার শিকার হন?
(ক) চাকমা সম্প্রদায় (খ) অবলা নারী
(গ) আওয়ামীলীগ নেতাকর্মী
(ঘ) হিন্দু সম্প্রদায়।
নিচের অনুচ্ছেদটি পড় ৬ এবং ৭ নং প্রশ্নের উত্তর দাও : শামীম পত্রিকা খুলে দেখে পাকবাহিনীর গণহত্যা ও নির্যাতনের ওপর একটি প্রবন্ধ ছাপা হয়েছে। তাতে লেখা আছে- ২৫-২৬ মার্চ পাকবাহিনী ৭ হাজার বাঙালিকে হত্যা করে। এটি মুক্তিযুদ্ধের শুরুতে প্রথম গণহত্যা। বহু বধ্যভূমিতে হাজার হাজার লোককে হত্যা করা হয়।
৬। উদ্দীপকে উল্লেখিত প্রথম গণহত্যা কোথায় পরিচালিত হয়েছিল ?
(ক) চট্টগ্রাম বিভাগে (খ) ঢাকা বিভাগে
(গ) রাজশাহী বিভাগে (ঘ) খুলনাবিভাগে।
৭। উক্ত গণহত্যার কারণ হলো- (i) বাংলাকে নিশ্চিহ্ন করা (ii) বাংলার সকল শক্তিকে নস্যাত্ করা (iii) বাঙালিদের পাকবাহিনীর পক্ষে নেয়া।
নিচের কোনটি সঠিক
(ক) i ও ii (খ) ii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii।
৮। বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? (ক) ১৫৭৫-১৮৫৭ সাল
(খ) ১৭৮১-১৮৫৭ সাল
(গ) ১৭৫৭-১৯৪৭ সাল
(ঘ) ১৮৫৭-১৯৫৭সাল।
৯। কোন জমিদাররা ময়মনসিংহ অঞ্চলে ছিলেন ? (ক) মুক্তাগাছার জমিদাররা
(খ) ভাওয়ালের জমিদাররা
(গ) তাজহাটের জমিদাররা
(ঘ) ভবানীপুরের জমিদাররা।
১০। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান বলতে কোনটিকে বোঝায় ? (ক) কুমিল্লা শহর (খ) কুষ্টিয়ার শিলাইদহ
(গ) গোপালগঞ্জ (ঘ) বাগেরহাট ।
নিচের অনুচ্ছেদটি পড় ১১ এবং ১২ নং প্রশ্নের উত্তর দাও : মনু মাঝি নৌকা বাইছে। নতুন ধানে ভরা নৌকা। মনের সুখে গলা ছেড়ে গাইছে বাংলার চির পরিচিত একটি গান। 'মনমাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না'
১১। মনু মাঝি কোন ধরনের গান গাইছেন? (ক) মুর্শিদি (খ) ভাওয়াইয়া
(গ) বারমাস্যা (ঘ) বাউল ।
১২। মন ুমাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেয়েছে ?
(ক) আধ্যাত্মিক সাধনা (খ) নৈসর্গিক অবস্থা
(গ) নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য
(ঘ) সাহিত্য শিল্পের চর্চা।
১৩। মানুষের ব্যবহার্য ও ভোগের সামগ্রী এবং চিন্তা চেতনা পরিবর্তনকে কী বলা হয় ?
(ক) অর্থনৈতিক উন্নয়ন (খ) রাজনৈতিক উন্নয়ন (গ) সাংস্কৃতিক উন্নয়ন (ঘ) সামাজিক উন্নয়ন ।
১৪। কীভাবে জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রথম পরিবর্তন লক্ষ্য করা যায় ?
(ক) হাতিয়ার আবিষ্কারের মধ্য দিয়ে
(খ) চাকার ব্যবহারের মধ্য দিয়ে
(গ) লিপি প্রচলনের মাধ্যমে
(ঘ) কৃষি কাজের মাধ্যমে।
