জীবনের জন্য পানি
প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়। পানি দূষণ জীবের জন্য ক্ষতিকর। সুস্থ থাকার জন্য শুধু উদ্ভিদ ও প্রাণীদেরই নয়, মানুষের নিরাপদ পানি প্রয়োজন। মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি। কিছু পানি মানুষের জন্য নিরাপদ। যেমন- নলকূপের পানি। আবার কিছু পানি মানুষের জন্য নিরাপদ নয়। যেমন- পুকুর বা নদীর পানি। মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহনযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ। আজ আমরা পানি নিরাপদ করার কিছু উপায়ের মধ্যে ছাঁকন পদ্ধতি আলোচনা করবো।
প্রয়োজনীয় উপকরণ:পুকুর বা নদী থেকে সংগ্রহ করা ময়লা পানি, ১টি প্লাস্টিকের বোতল , পাতলা কাপড়, বালি, ছোট ছোট পাথরের টুকরো, ২টি পরিস্কার গ্লাস এবং কাঁচি।
কার্যপদ্ধতি:
Ø একটি বোতলের উপরের অংশে দুই-তৃতীয়াংশ পরিমাণ কেঁটে নিই।
Ø বোতলের মুখের দিকে পাতলা কাপড় সুতার সাহায্যে বেঁধে দিই।
Ø ২য় স্তরে বালি, পরবর্তী স্তরে ছোট ছোট পাথর তার উপর আর একটু বড় পাথর দিই।
Ø প্রস্তুতকৃত পানির ফিল্টারে ময়লা/ অপরিস্কার পানি ঢালি।
Ø একটি পরিস্কার গ্লাসের উপর ঢালি।
Ø গ্লাসের পানি লক্ষ্য করি।
পর্যবেক্ষণ:ফিল্টার থেকে নির্গত পানি পর্যবেক্ষণ করি।
সিদ্ধান্ত:ফিল্টার দ্বারা পরিস্কার পানি পাওয়া যাবে।
সর্তকর্তা:এ প্রক্রিয়ায় প্রাপ্ত পানি পরিস্কার হলেও তা জীবাণুমুক্ত নয়। তাই নিরাপদ পানির জন্য এই পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে।
