ক্লাসে স্যার রচনা লিখতে দিলেন ‘বড় হয়ে কী হবে’ এই শিরোনামে। সবাই লিখল একজন চুপচাপ বসে রইল।
‘কী ব্যাপার তুমি কিছু লিখলে না যে?’
‘আমার প্রাইভেট সেক্রেটারি এখনো আসেনি তাই লিখতে পারছি না।’
‘মানে?’
‘মানে আমি বড় হয়ে মন্ত্রী হব যে।’
১ম মহিলা : তোমাকে যে গোপন কথাটা বলেছিলাম ওকে না বলার জন্য, সেটা কি তুমি ওকে বলে দিয়েছ?
২য় মহিলা : কিন্তু আমি তো ওকে বলে দিয়েছিলাম আমি যে তাকে বলেছি সে যেন তোমাকে না বলে।
১ম মহিলা : বেশ সে যে আমাকে বলেছে সেটা আবার ওকে বলে দিয়ো না।
