স্বস্তি এখন শার্ট টপসে

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৯:৩৭

বাংলার প্রকৃতি এখন শরতের স্নিগ্ধ পরশে আন্দোলিত। আকাশে সাদা মেঘের ভেলা, শুভ্র শিউলির মন মাতানো ঘ্রাণ আর দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে হাওয়ার খেলা। তবে এমন মনোমুগ্ধকর প্রকৃতি মাঝে গা জ্বালানো রোদের বাড়াবাড়িও আছে। তাই এই সময়ে পোশাক নির্বাচনে একটু সতর্ক হতে হয়। ফ্যাশনপ্রেমীদের জন্য স্বস্তিদায়ক পোশাক নিয়ে লিখেছেন নওশীন শর্মিলী

শরতের এই সময়ে সবাই চায় একটু আরামদায়ক পোশাক পরতে। এক্ষেত্রে সুতি কাপড়ের তুলনা হয় না। সুতি কাপড়ের তৈরি পোশাক শরীরকে ঠাণ্ডা রাখে। এছাড়া হালকা রঙের সুতি পোশাক রোদ ও তাপ থেকে বাঁচিয়ে শরীরকে স্বস্তি দেয়। এ সময়ে তাই সুতি কাপড় পরাই ভালো। এছাড়া যারা শারীরিকভাবে অতিরিক্ত মোটা অথবা অত্যধিক গরমে কাজ করেন, তারা সুতি কাপড়ের তৈরি স্লিভলেস কামিজ পরতে পারেন। স্কুল-কলেজ-ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েরা, যাদের প্রতিনিয়ত বাইরে যাওয়া-আসা করতে হয়, ক্লাস করতে হয়; তারা এই গরমে সুতির সালোয়ার-কামিজ এবং ফতুয়া ব্যবহার করতে পারেন। আর যারা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা এই গরমে সুতির হালকা রঙের শাড়ি, টাঙ্গাইলের শাড়ি অথবা ব্লক-বাটিকের সুতি ট্রেন্ডি শাড়ি বেছে নিতে পারেন। গরমের দিনে পোশাকের রঙের ব্যাপারটাও মাথায় রাখা দরকার। বেশি উজ্জ্বল রং পরলে গরমের দিনে বেশ গরম লাগে, তাই হালকা রঙের কাপড় পরা ভালো। হালকা নীল, গোলাপি, সাদা এসব রং এই সময়ে বেশ আরামদায়ক। জিন্স গরমের দিনে ছেলে-মেয়ে সবাই পরতে পারে। আর মেয়েদের জন্য তো আরো ভালো অপশন আছে। এখনকার মেয়েরা ঢিলাঢোলা পালাজ্জো পরতে বেশ পছন্দ করে। এই পালাজ্জো গরমে বেশ আরামদায়কও। যাদের বাইরে যাওয়া-আসা করতে হয়, ক্লাস করতে হয়; তারা এই গরমে সুতির সালোয়ার-কামিজ এবং ফতুয়া ও জিন্স ব্যবহার করতে পারেন। এই সময়ের স্বস্তিদায়ক পোশাক শার্ট ও টপস নিয়ে নতুনভাবে সেজেছে ফ্যাশন হাউস ক্যাটস আই। ফরমাল এবং স্ট্রিট ফ্যাশনে সৃষ্টি হোক নান্দনিক স্টাইল স্টেটমেন্ট মিলবে তাদের প্রতিটি আউটলেটে। ক্যাটস আইয়ের ফ্যাশন ডিজাইনার সাদিক কুদ্দুস এসব নতুন ডিজাইনের পোশাক প্রসঙ্গে বলেন, ‘মূলত নিজেকে পরিপাট রাখার জন্যই তারুণ্যের ট্রেন্ড-নির্ভর এসব পোশাক এনেছে ক্যাটস আই। এই গরমে স্বস্তি মিলবে ক্যাজুয়াল শার্ট, পোলো, চিনোস, ডেনিম আর ওমেন টপসের নতুন সংগ্রহগুলোয়। প্রিন্টের পাশাপাশি সবকিছুতেই প্যাটার্ন এবং ফেব্রিকে বৈচিত্র্য থাকছে। শার্টের প্রিন্ট বা রং, শার্টের কলার, শোল্ডার ফিট বা কাফ বা ফ্রন্ট লুকেও থাকছে আধুনিকতা। ডেনিম প্যান্টের বিশেষ কালেকশন গরমে দেবে আরাম। গুণগত মান বাড়িয়েও পণ্যের দাম আরো সাশ্রয়ী করা হয়েছে, যা পুরোটাই ক্রেতাবান্ধব।’

মডেল                মাহি, রনি ও রাব্বি

ডিজাইন             সাদিক কুদ্দুস

পোশাক ও ছবি     ক্যাটস আইট