আন্তর্জাতিক সেলুন ট্রুফিট অ্যান্ড হিলস এখন ঢাকায়

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৯:৪৬

দুইশ বছরের বেশি সময় ধরে চলমান ঐতিহাসিক সেলুন ট্রুফিট অ্যান্ড হিলসের সেবা এখন ঢাকাতেও পাওয়া যাবে। ধারাবাহিকভাবে গ্রেট ব্রিটেনের রাজপরিবারের সদস্যদের সেবা প্রদান করে আসছে সেলুনটি। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও এর শাখা রয়েছে। গত ৫ আগস্ট থেকে রাজধানীর গুলশান এভিনিউয়ের মলি ক্যাপিটাল সেন্টারে সেবা প্রদান করবে এ সেলুন। ভারতের বিখ্যাত ও বিলাসবহুল লয়েডস লাক্সারি লিমিটেডের হাত ধরে রয়েল অ্যাফেয়ার্স লিমিটেড পুরুষদের জন্য আন্তর্জাতিকমানের এ সেলুনের শাখা চালু করেছে। গুলশানে এ সেলুনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লয়েডস লাক্সারি লিমিটেড ও রয়েল অ্যাফেয়ার্স লিমিটেডের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।