সংসদে অর্থমন্ত্রী

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০ জুনের হিসাবে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম প্রশ্ন রেখে বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বর্তমান খেলাপি ঋণের পরিমাণ কত এবং ব্যাংকভিত্তিক হিসাব কী?

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬টি ব্যাংক (অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং সোনালী ব্যাংক পিএলসি) এর ৩০ জুন ২০২৬ ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ 

মন্ত্রী ব্যাংকভিত্তিক খেলাপি ঋণের বিস্তারিত তথ্য তুলে ধরে জানান:

জনতা ব্যাংক পিএলসি: ব্যাংকটিতে সর্বোচ্চ খেলাপি ঋণের পরিমাণ ৭৫,৩৯৬.৬৭ কোটি টাকা।

অগ্রণী ব্যাংক পিএলসি: খেলাপি ঋণের পরিমাণ ২৯,০২৯.৬৭ কোটি টাকা।

রূপালী ব্যাংক পিএলসি: খেলাপি ঋণের পরিমাণ ১৯,২৮১.৭৪ কোটি টাকা।

সোনালী ব্যাংক পিএলসি: খেলাপি ঋণের পরিমাণ ১৫,০৪৮.৩৯ কোটি টাকা।

বেসিক ব্যাংক পিএলসি: খেলাপি ঋণের পরিমাণ ৮,১৩১.০৯ কোটি টাকা।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল): খেলাপি ঋণের পরিমাণ ৮৮৮.৭৯ কোটি টাকা।

 
ইত্তেফাক/এমএসআর