‘মায়াবতী’র মুক্তির তারিখ চূড়ান্ত

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২০:২২

চূড়ান্ত হলো নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটির প্রথম সিনেমা ‘মায়াবতী’র মুক্তির তারিখ। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক অরুণ চৌধুরী। তিনি জানিয়েছেন ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে এ ছবিটি। সিনেমায় আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুনসহ আরো অনেকে। গত ১৭ জুন সেন্সর সনদপত্র পাবার পরপরই নির্ধারিত হয়, আসছে ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘মায়াবতী’। সিনেমার গল্প গড়ে উঠেছে ‘ওমেন ট্র্যাফিকিং’-এর মত বিষয়কে ঘিরে। মায়া নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানে বেড়ে ওঠা, সংগীত গুরু খোদাবক্সের সাথে গুরু-শিষ্য সম্পর্ক ও ব্যারিস্টার পুত্রের সাথে মায়ার প্রেম নিয়ে সংগীতনির্ভর সিনেমা ‘মায়াবতী’।

 দেশে মুক্তি পাবার পর বিশ্বের বিভিন্ন দেশে ‘মায়াবতী’ ছড়িয়ে দেবার প্রস্তুতিই শুরু হয়ে গেছে।