শিল্প খাতে সাফল্যের ইতিহাস সৃষ্টির জন্য শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল সোমবার রাজধানীর দিলকুশায় অবস্থিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহবান জানান। শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
বক্তৃতাকালে শিল্প প্রতিমন্ত্রী ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে কাজ করার মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।
