ক্যাপসন নিউজ

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:০১

হংকংয়ের বিক্ষোভকারীরা গত রবিবার ভিক্টোরিয়া পার্কে জড়ো হয় এবং পরে রাজপথের দিকে এগিয়ে যায়। সেদিনের বিক্ষোভে প্রায় ১৭ লাখ মানুষ জমায়েত হয়েছিল বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। প্রায় তিন মাস ধরে চলা ধারাবাহিক বিক্ষোভে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছিল। তবে এদিনের বিক্ষোভ সমাবেশটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়                 —এএফপি