বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের ধারাবাহিক ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। টানা চতুর্থ কার্যদিবসের মতো দাম বেড়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের মূল্য প্রতি ব্যারেলে ১.৫৭ ডলার বা ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৯.৪৯ ডলারে পৌঁছেছে।

একই সময়ে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলে ১.৬০ ডলার বা ১.৭২ শতাংশ বেড়ে ৯৪.৬৩ ডলারে কেনাবেচা হচ্ছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত পাওয়া তেলের বাজারমূল্য সংক্রান্ত তথ্যে এই চিত্র জানা গেছে।

পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের নতুন করে চালানো হামলার পরপরই বিশ্ববাজারে তেলের এই মূল্যবৃদ্ধি ঘটে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যবর্তী সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে এই প্রভাব পড়েছে।

চলমান ছয় মাসব্যাপী এই যুদ্ধ স্থায়ী সমাধানের সম্ভাবনা ফিকে হয়ে যাওয়া এবং সংঘাত পুনরায় তীব্র রূপ নেওয়ার কারণে আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক-চতুর্থাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ