সাফ অনূর্ধ্ব-১৫ চ্যামিপয়নশিপ ভারতে পৌঁছেছে বাংলাদেশ

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:০৮

বাংলাদেশের কিশোররা অনূর্ধ্ব ১৫ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে গতকাল সোমবার ভারতের পশ্চিম বঙ্গে পৌঁছেছে। গেল বছর নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ দল।

শিরোপার লক্ষ্যে প্রায় আট সপ্তাহ ধরে রোদ-বৃষ্টি উপেক্ষা করে অনুশীলন করেছে দলটি। কোচ রবার্ট মার্টিন রাইলস যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে জানান, কৌশলগত বিভিন্ন ব্যাপার বুঝে খেলার ব্যাপারে বেশ উন্নতি করেছে খেলোয়াড়রা।

আগামী শুক্রবার দলটি প্রথম ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে ভুটানের বিরুদ্ধে খেলবে। এরপর ২৫, ২৭ ও ২৯ আগস্ট যথাক্রমে শ্রীলঙ্কা, নেপাল ও ভারতের বিপক্ষে লড়বে। রাউন্ড রবিন লীগের শীর্ষ দুই দল খেলবে ৩১ আগস্টের ফাইনালে।