নেপালে শুরু হওয়া পুরুষদের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপের সেন্ট্রাল জোনের খেলায় গতকাল উদ্বোধনী দিনে বাংলাদেশ ০-৩ সেটে হেরেছে উজবেকিস্তানের বিপক্ষে।
এ টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বড়ো অঙ্কের টাকা খরচ করে ইরানে তিন সপ্তাহের অনুশীলন করেছিল দলটি। তারপরও এমন হার।
সাত দলের লড়াইয়ে বি গ্রুপে বাংলাদেশ, উজবেকিস্তান ছাড়াও আফগানিস্তান এবং তুর্কমিনিস্তান রয়েছে।
