সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি গত ১৮ই আগস্ট ২০১৯ তারিখ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ১৮ আগস্ট এই সভা হয়।
তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় প্রবাসীরা অত্যন্ত খোলামেলা পরিবেশে পাসপোর্টসহ বিভিন্ন বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী মন দিয়ে তাদের কথা শোনেন। তিনি নতুন পাসপোর্ট তৈরি, পাসপোর্ট নবায়ন, ই-পাসপোর্ট, দ্বৈত নাগরিকত্ব, পুলিশ ক্লিয়ারেন্স, প্রবাসীদের জন্য বিশেষায়িত হাসপাতাল, বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতা, দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার ও রেমিটেন্স প্রেরণসহ বিভিন্ন বিষয়ে তাদের সকল প্রশ্নের উত্তর দেন। এ সময় তার সঙ্গে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. সোহেল হোসেন খান, পিএসসিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টানা তৃতীয় বারের মত সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অধিকতর সুশাসন নিশ্চিত করবার লক্ষ্যে কাজ করে চলেছেন। সেই সঙ্গে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজও দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। তার মন্ত্রণালয় ই-পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যেই কার্যক্রম গ্রহণ করেছে যা যথাসময়ে চালু করা হবে।
ইত্তেফাক/জেডএইচ
