দক্ষিণ আফ্রিকার সাবেক লেগ স্পিনার ইমরান তাহিরের বয়স ৪৭ পেরিয়ে গেছে। এই বয়সে অধিকাংশ ক্রিকেটারই অবসর নেন। কেউ কেউ বেছে নেন কোচিং পেশা বেছে নেন। তবে এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা খেলে যাচ্ছেন ইমরান তাহির। আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গড়েছেন বিশ্ব রেকর্ডও।
সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়কত্বও পালন করছেন ইমরান তাহির। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি মাঠে নেমেছিল সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে। এই ম্যাচে ৪ উইকেটে জিতেছে গায়ানা। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরা হয়েছেন ইমরান তাহির।
৪ ওভার বল করে মাত্র ১৭ রান খরচায় ৫টি উইকেট শিকার করেছেন তাহির। আর এর মাধ্যমে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে ফাইফার নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ৪৭ বছর ১৬৬ দিনে ফাইফার নিয়েছেন ইমরান তাহির।
দুই নম্বরে আছেন কুক আইল্যান্ডের ক্রিকেটার তোমাকানুতে রিতায়া। ৪৬ বছর ২৯৯ দিনে ফাইফার নিয়েছিলেন তিনি। চার নম্বরে আছেন বুলগেরিয়ান ক্রিকেটার প্রকাশ মিশ্রা। ৪৪ বছর ৩২৩ দিনে ফাইফার নেন তিনি।

