সিলেটে প্রবাসীদের ওপর হামলা

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:২০

সিলেটে তিন লন্ডন প্রবাসীর ওপর হামলার ঘটনায় সোমবার দীপু রায় ও রানা নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জের আলীপাড়া পল্লবী-২৩ মনির ভিলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত ৬ আগস্ট নগরীর জল্লারপার পাঁচভাই রেস্টুরেন্টে লন্ডন প্রবাসী নগরীর বালুচর এলাকার হাসান, একই এলাকার ইমন ও নাহিয়ান সন্ত্রাসী হামলার শিকার হন। এ ঘটনায় পুলিশ তাত্ক্ষণিক পলাশ নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে। এ ঘটনায় ৭ আগস্ট ঐ প্রবাসীদের চাচাতো ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৩০-৪০ জনকে আসামি করে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।