রাউজানে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক সভা

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:২০

রাউজানের পথেরহাটে সোমবার ডেঙ্গু জ্বর সম্পর্কে সচেতনতামূলক সভা, শোভাযাত্রা, পরিচ্ছন্নতা ও মশকনিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পথেরহাটে ভারতেশ্বরী প্লাজা চত্বরে নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে সচেতনমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। সমিতির সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন ও মাধ্যমিক কর্মকর্তা তৌহিদ তালুকদার।