রায়পুরে পাঁচটি বদ্ধ পুকুরে মাছের পোনা অবমুক্ত

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:২০

রায়পুর উপজেলা পরিষদের পুকুর, থানা পুকুর, খাসেরহাট আশ্রয়ণের পুকুর ও চরকাচিয়া আবাসনসহ পাঁচটি বদ্ধ পুকুরে ২৭০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মত্স্য অধিদপ্তরের আয়োজনে জলাশয়ে রাজস্ব খাতের আওতায় সোমবার দুপুরে এ মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম বাবু শান্তি, জেলা মত্স্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ, উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা যুব উন্নয়ন ছালেহ আহম্মেদ ও কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুল ইসলাম প্রমুখ।