রামগতিতে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:২১

রামগতিতে মো. নুরনবী নামের আট বছরের দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার গভীর রাতে উপজেলার চর লক্ষ্মী জয়নালের তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুরনবী উপজেলার চরগাজী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরআফজল এলাকার আহম্মদউল্যাহর বাড়ির আবদুল মালেকের ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক জানান, মারামারি ও চাঁদাবাজির মামলায় নোয়াখালী যুগ্ম দায়রা জজ আদালত-৩ মো. নুরনবীকে আট বছরের দণ্ড দেন। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় এবং সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।