খুলনায় সোমবার দুপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। নগরীর খালিশপুর নয়াবাটি এলাকায় রেললাইন পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
খুলনা রেলওয়ে থানার ওসি অসীম কুমার দাস জানান, খুলনা থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। খুলনা রেল স্টেশন ছাড়ার পর নগরীর নয়াবাটি এলাকায় রেললাইন অতিক্রমের সময় ট্রেনের সঙ্গে ঐ নারীর ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
