সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারি আটক

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:২১

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারি মোহাম্মদ শামীমকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

রবিবার রাত ১০টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ১৫ শোভন চেয়ার আসনের ৯টি টিকিট, টিকিট বিক্রির ৫ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। এ সময় দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঐ ব্যক্তি স্টেশনে কুলির কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং রাতেই কালোবাজারির দায়ে থানায় মামলা করা হয়।

তিনি জানান, কালোবাজারির হোতা মোহাম্মদ শামীম সৈয়দপুর শহরের হাতিখানা অবাঙালি ক্যাম্পের মৃত শফিক মিয়ার ছেলে।