‘স্বৈরশাসক’ ডাকনাম নিয়ে মুখ খুললেন এমবাপ্পে

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫১

কিলিয়ান এমবাপ্পেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ‘স্বৈরশাসক’ বলে ডাকেন। যা ফরাসি তারকার কাছে মিশ্র অনুভুতির। ফ্রান্স ফুটবলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, ইতিহাসের ভয়ংকর স্বৈরশাসকদের সঙ্গে এমন তুলনা তার কাছে কখনো কখনো হাস্যরসের সীমা ছাড়িয়ে যায়।

এমবাপ্পে বলেন, 'কিছুটা মজার, কারণ এতে মনে হয় কারও কারও কাছে বিষয়টা শুধুই একটা রসিকতা। কিন্তু এর কম মজার একটা দিকও আছে। কারণ আমরা জানি, ইতিহাসে এই ধরনের মানুষ কী ধরনের ক্ষতি করেছে। এমন মানুষদের সঙ্গে তুলনা করা হচ্ছে, যারা অন্যদের হত্যা করেছে, কিংবা লাখো-কোটি মানুষকে দুর্ভোগে ফেলেছে, অথচ আমার জীবনে আমি কখনো এমন কিছু করেছি বলে মনে হয় না। তাই বিষয়টা মিশ্র অনুভূতির।'

Kylian Mbappe calls out 'lack of awareness' after being compared to  dictators online | talkSPORT

তিনি আরও বলেন, 'একদিকে আমি জানি, এটা রসিকতা হিসেবেই বলা হয় এবং বিষয়টা এত দূর যাওয়ার কথা নয়। কিন্তু কখনো কখনো এতে মানুষের রাজনৈতিক ও মানবিক সচেতনতার অভাবও প্রকাশ পায়।'

সাক্ষাৎকারের  রক্ষণাত্মক ভূমিকা নিয়ে পাওয়া সমালোচনারও জবাব দিয়েছেন এমবাপ্পে। তিনি বলেন, 'এটা অর্থহীন একটা বিতর্ক। কারণ আমি যদি গোল না করি, তখন মানুষ আমাকে জিজ্ঞেস করবে কেন গোল করিনি। আমি শিখেছি, একজন ফুটবলার হিসেবে আপনি যে ম্যাচই খেলুন না কেন, সেখানে লাখো কোচ থাকেন। আর সব কোচই যে নিজের বাড়িতে সুখী, তা নয়।'

ফুটবল নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও পরিষ্কার করেছেন ফরাসি তারকা। এমবাপ্পে বলেন, 'প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু আমি মনে করি, ফুটবলের উদ্দেশ্য হলো গোল করা, প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করা। যে খেলোয়াড় গোল করে, সে কখনোই দলের জন্য সমস্যা হবে না। কারণ আমি কখনো এমন কোনো দল দেখিনি, যারা কোনো গোল না করেই শিরোপা জিতেছে।'

ইত্তেফাক/জেডএইচ